দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

‘কুড়িগ্রামে নো মাক্স, নো ট্রাভিলিং’ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

0 28

Get real time updates directly on you device, subscribe now.

এজি লাভলু, কুড়িগ্রাম:

করোনাভাইরাস মোকাবিলায় যুদ্ধ করে হলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি জীবানুর বিরুদ্ধে এ যুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করতে হবে। নো মাক্স, নো ট্রাভিলিং উদ্বোধন ও বিনামূল্যে মাক্স বিরতণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম একথা বলেন।

- Advertisement -

বিকেলে ঘোষপাড়াস্থ গণপরিবহনে কাউন্টার গুলিতে সচেতনতা ফ্যাস্টুন ও পথচারীদের মাঝে মাক্স বিরতণ করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু,  সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপন, একরামুল হক সম্রাট ও তুহিন জামান উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ১ লক্ষ মাক্স বিতরণের ঘোষণা দেন।

এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে সামাজিক দূরত্ব পালন, স্বাস্থ্যবিধি নিশ্চতকরন, সরকারের নির্ধারিত বাসভাড়া বাস্তবায়নে মনিটরিং কার্য্যক্রম অব্যহত রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More