দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে আগুনে পুড়েছে ঘর

0 37

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

- Advertisement -

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ীর ১৩ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 
বুধবার (১৩ নভেম্বর) রাত সাতটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ইন্জিনিয়ার মোতালিব মিয়ার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় আগুনে সম্পূর্ণভাবে বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় মাওনা ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
স্থানীয় শরাফত জানান,এই বাড়ীটিতে ১৩ টি পরিবার বাসা ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টসে চাকুরী করতো,আগুন লাগার সময় বাড়ীতে লোকজন কম ছিলো বলে হতাহতের ঘটনা ঘটেনি।
ভাড়াটিয়া বুলবুল জানান,গতকাল আমার শ্বশুর ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছিল গাড়ী কিনার জন্য কিন্তু আজ আগুনে আমার টাকাসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পথের ফকির হয়ে গেলাম।অন্য আরেক ভাড়াটিয়া সাদ্দাম এবং মাহবুব জানান, আমরা ডিউটিতে ছিলাম আগুনের খবর শুনে এসে দেখি আমাদের সহায় সম্বল সবই শেষ। আজ রাতটুকু যে কাটাবো সে ব্যবস্থাও নাই। আমরা এখন কই যাবো কি করবো।
মাওনা ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।তবে কাজ করতে গিয়ে পানির বিকল্প ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছিল। পরে সেপটি টাংকি থেকে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত।  আগুনে আনুমানিক  প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।   

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More