দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে ছয় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0 38

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি   
গাজীপুরে ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।  
বৃহস্পতিবার(  ২৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টা   থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার, শিরিরচালা এলাকায়  তিতাস গ্যাস কর্তৃপক্ষ (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমাতুজ জোহরার নেতৃত্ত্বে এই অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণ মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

- Advertisement -

এসময় ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২” ও ১” ব্যাসের ০৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রায় ১ হাজার  বাড়ীর ২ হাজার ৫শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।এবং ঐ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে পুস্পদ্দাম রিসোর্ট ও হোটেল-এ অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নগদ ২৫ হাজার মাত্র টাকা অর্থদন্ড করেন এবং অবৈধ গ্যাস সংযোগের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।এ সময় অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণের অভিযানের খবর পেয়ে অন্যান্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

অভিযান পরিচালনাকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন  প্রকৌ. মো. এরশাদ মাহমুদ, ব্যবস্থাপক(জোবিঅ-গাজীপুর), প্রকৌ. মো. শবিউল আওয়াল, প্রকৌ. সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান ও প্রকৌ. মো. মোস্তফা মাহবুব -উপব্যবস্থাপকবৃন্দ, প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ- সহকারী প্রকৌশলীসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More