গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর থানাধীন দক্ষিণ পোড়াবাড়ী এলাকা থেকে শিশু ধর্ষনকারী মোঃ নাজিম উদ্দিন(৫০) নামের এক ধর্ষনকারীকে গ্রেফতার করেছে র্যাব-১ ।
গ্রেপ্তারকৃত ধর্ষক নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামাইকোনা এলাকার প্রয়াত সদরদ্দি খাঁর ছেলে মোঃ নাজিম উদ্দিন, বর্তমানে দক্ষিণ পোড়াবাড়ী (ইপসা গেইট) কবির ইঞ্জিনিয়ারের বাড়ীর ভাড়াটিয়া।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর তিনটার দিকে গাজীপুর সদর থানাধীন দক্ষিণ পোড়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আজ এক প্রেস রিলিজে র্যাব জানায়, গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টায় শিশুকে জামাকাপড় কিনে দেওয়ার লোভ দেখিয়ে আসামি তার চায়ের দোকানের পিছনে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছিল গ্রেপ্তারকৃত ধর্ষক নাজিম উদ্দিন ।
আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার বিষয় স্বীকার করে। এছাড়াও উক্ত ধর্ষক ইতোপূর্বে ফুসলিয়ে বহু মেয়েকে ধর্ষণ করছে বলে র্যাবের কাছে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর ব্যবস্থা প্রক্রিয়াধীন।
