গুণীজনের ইন্তেকালে বিভিন্ন জনের শোক
জাগো বাংলাদেশ ডেস্কঃ
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম ভাইয়ের শ্বাশুড়ি এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা জাহানারা হোসেন (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনী ও স্বজনদের রেখে গেছেন।
মরহুম জাহানারা হোসেন, তার নয় ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গত বছর রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছেন।
এ গুণীজনের মৃত্যুতে কলামিষ্ট, লেখক, গবেষক মীর আব্দুল আলীম গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার“ রূপগঞ্জ প্রেসক্লাবের সকল মিডিয়া ব্যক্তিরা সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাযাত করেছেন।
অনলাইন পোর্টাল “দৈনিক জাগো বাংলাদেশ“ পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমাকে মহান আল্লাহ জান্নাতবাসী করেন।
