চট্টগ্রাম বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে করোনা ভাইরাস নিয়ে সমন্বয় সভায়
নিজস্ব প্রবিবেদক, অফিসঃ
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে করোনা ভাইরাস নিয়ে সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মে) সকালে তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনসহ উপস্থিত ছিলেন, করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ,জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সিএমপির কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান বিপিএম পিপিএম প্রমুখ।
আজকে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তগুলো হলো-সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত নিম্ন লিখীত সিদ্ধান্ত সমূহের ঘোষণা দেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
**চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল, ইম্পেরিয়াল হাসপাতাল, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ও হলি ক্রিসেন্ট হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল ঘোষণা।
**করোনা মোকাবেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
**আজকের মধ্যেই অধিগ্রহণ করা হবে হলি ক্রিসেন্ট হাসপাতাল, দুদিনের মধ্যে শুরু হবে চিকিৎসা।
**আগামী ২-৩ দিনের মধ্যে অধিগ্রহণ করা হবে ইম্পেরিয়াল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল।
**চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল।
**করোনা রোগীদের সেম্পল কালেকশনে আরো ১১ টি বুথ দ্রুততম সময়ের মধ্যে স্থাপন করা হবে।
**সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগ্রাবাদ সিটি হল কনভেনশন সেন্টার ৩০০ শয্যার আইসোলেশনের জন্য প্রস্তুত করা হবে।
**পর্যায়ক্রমে নগরের শীতাতপ নিয়ন্ত্রীত আরো কমিউনিটি সেন্টারকে প্রয়োজনে আইসোলেশনের আওতায় আনা হবে।
