দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ছাত্রলীগ সভাপতির হাসান রাশেদ বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

0 72

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁও প্রতিনিধি

ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা যখন চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত। এ চাঁদাবাজীর প্রভাব উপজেলায়ও পরেছে। এমন একটি ঘটনা ঘটল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা এলাকায়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও তার ৫ সহযোগির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মেহেদী হাসান নামে এক বালু ব্যবসায়ী মামলাটি দায়ের করেন।

- Advertisement -

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২৩ সেপ্টেম্বর সোমবার ) দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও তার সহযোগি মোস্তাফিজুর রহমান কাজল, সজিব, জামাল, সুমন ও সানিসহ অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মজিবুরের ছেলে বালু ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এসময় মেহেদী হাসান চাঁদা দিতে অস্বীকার করায় হাসান রাশেদ ও তার সহযোগিরা তাকে মারধর করে। তখন মেহেদীর চিৎকার শুনে তার চাচী সুমি আক্তার, ফুফু শিল্পী আক্তার, চাচা মহসিন মিয়া ও চাচাতো ভাই তাবারক হোসেন এগিয়ে এলে চাঁদাবাজরা তাদেরকেও পিটিয়ে আহত করে। অভিযুক্ত হাসান রাশেদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মিলন মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও তার ৫ সহযোগির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে। আমরা কোন চাঁদাবাজকে ছাড় দিবনা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More