মুন্সীগঞ্জপ্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একটি রাস্তা নির্মাণের ৬ মাসের মধ্যেই রাস্তার কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। নির্মিত ওই রাস্তায় রড ব্যাবহার নাকরায় নির্মাণের ৬ মাসের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, যে ঠিকাদা সরকারের টাকায় আমাদের এলাকার এ রাস্তাটি নির্মাণের কাজ করেছেন তারা নিয়ম-নীতি না মানার কারনে রাস্তাটি ভাঙন দিয়েছে। এছাড়াও অনেক স্থানে খানাখন্দ সৃস্টি হয়েছে।
জানা গেছে, ৬ মাস আগে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাসষ্ট্যান্ড হতে মূলচর মোড় পর্যন্ত প্রায় ৫শত মিটার রাস্তাটি তৈরী করা হয়েছে। কিন্তু রাস্তাটিতে কোন রড ব্যাবহার না করায় এবং পুকুরের পাশে কোন সুরক্ষা দেয়াল তৈরী নাকরায় ওই রাস্তাটির একটি অংশ পুকুরে ধ্বসে পরেছে । এছাড়াও রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ দেখার যেন কেউ নেই।
এ ব্যাপা রেদিঘির পাড় পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের অর্থয়ানে ৮ লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি কিছু অংশ ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানা নেই। বরাদ্ধকৃত টাকার সঠিক ব্যবহার করেছি।
ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ওই ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম। যোগাযোগ করার জন্য তার মোঠোফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য দেয়া যায়নি।
প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, এ কাজ চেয়ারম্যান করেছেন বলে আমি জানি। রাস্তাটি ভেঙে গেছে তা জানা নেই। আমি খোঁজ নিয়ে জানাব। এর বেশি কিছু বলতে পারব না।
