ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে মঈন উদ্দিনের শোক
সুনামগঞ্জ প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মঈন উদ্দিন আহমেদ তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মঈন উদ্দিন বলেন, মো. আব্দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে সারাজীবন ধারণ করেছেন । তিনি অত্যন্ত সততার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন । তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
