দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে গঙ্গাঋদ্ধি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপিত

0 81

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর উয়ারি-বটেশ্বরে ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  


 স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের উদ্যোগে নরসিংদী জেলা পরিষদ জাদুঘরটি বাস্তবায়ন করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ২ শত ৪৩ টাকা। ৪ বিঘা জমিতে নির্মিতব্য জাদুঘরটির স্থপতি হিসেবে রয়েছেন নিজামুদ্দিন আহমেদ। প্রাচীন প্রত্নস্থান উয়ারি-বটেশ্বরে আবিস্কৃত প্রত্নস্থাপনা, প্রত্ন সামগ্রী, আলোকচিত্র, বিবরণ ও বিশ্লেষণ প্রদর্শন করা হবে উক্ত জাদুঘরে।

- Advertisement -

 ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আজকে যে ঐতিহ্য ইতিহাস সেটা বঙ্গবন্ধু নিশ্চয় পড়েছেন, আজ তিনি নেই। আজকে আমরা সেটাকে পুনরুদ্ধার করেছি আড়াই হাজার বছরের যে স্বাধীনতা। আমাদের পরিকল্পনা রয়েছে উয়ারি বটেশ্বরে পর্যটন নগরী করার। এখানে খননকৃত প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থানগুলোতে ছোট ছোট জাদুঘর নির্মাণ করা হবে।

 মন্ত্রী আরো বলেন, গঙ্গিয় অববাহিকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খৃষ্টানের অসাম্প্রদায়িকতায় গড়ে উঠা গঙ্গাঋদ্ধির ধর্মী অনুভূতিতে আঘাত করা যাবে না। অতি ধার্মিকদের ব্যপারে খেয়াল রাখতে হবে উল্লেখ করে বলেন এসব বিষয় মনিটরিং করা হচ্ছে। হলি আর্টিজানের মাধ্যমে আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই একটি কূচক্রী মহল চেষ্টা চালিয়েছে বলেও দাবী করেন মন্ত্রী।

 জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ উল আলম লেনিন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ারুল নাসের, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফী মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি হাবিবুল্লাহ পাঠান প্রমূখ। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More