নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ১৩ বছরের কিশোরীকে অপহরণের পর নয়দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। সুজন, ফয়সাল,শাকিল,আসাদুর ও তাদের সহযোগীরা ঐ কিশোরীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে।
আজ সাভার উপজেলার গোমাইল উত্তর পাড়ার একটি বাড়ি থেকে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় মূল অপহরণকারী সহ পাঁচ লম্পটকে গ্রেপ্তার করেছে মাধবী থানা পুলিশ।
ভিকটিমের পিতা জানান, গত ৫ অক্টোবর সকাল পোনে এগারটার দিকে মাধবদী থানাধীন দরগাবাড়ি কমিউনিটি ক্লিনিকের সামনের পাকা রাস্তা থেকে অজ্ঞাতনামা কিছু লোক মাইক্রোবাস যোগো তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ৯ অক্টোবর মোবাইল ফোনের মাধ্যমে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়।

মেয়ের বাবা বাদী হয়ে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাধবদী থানায় মামলা দায়ের করেন।
মাধবদী থানার এস আই মোঃ শিবলী কায়েছ মীর জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আসামী রুবেল মুক্তিপণের টাকা নিতে আসলে আশুলিয়ার নরসিংহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাভারের গোমাইল উত্তর পাড়া থেকে অপহরণে সহায়তাকারী ফয়সাল,শাকিল ও আসাদুরসহ ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় মূল অপহরণকারী সুজন পালিয়ে যায়। মোবাইল ট্র্যাকিং করে নারায়ণগঞ্জের গাউছিয়া থেকে সুজনকে গ্রেফতার করা হয়।
মাধবদী থানার (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
