দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষতি

0 49

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধ

:নরসিংদী সদর উপজেলার মাধবদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে কারখানার বিদেশী মেশিনারীজসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের।বৃহস্পতিবার দুপুর দুইটা দিকে উপজেলার কাঠাঁলিয়া ইউনিয়নের আমতলা বাজারে বি,এফ টেক্সটাইল মিলে ঘটে এ অগ্নিকান্ড। আগুন প্রায় ২০ থেকে ৩০ ফুট উচুঁতে উঠে যায়। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় মাধবদী বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

- Advertisement -


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠাঁলিয়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে সাইফুদ্দিনের মালিকানাধীন বি,এফ টেক্সটাইল মিলের ভেতরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।


এ ঘটনার খবর শুনে মালিক নিজেই মাধবদী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসেন। তবে মিলের মালিক সাইফুদ্দিন দৈনিক অধিকারকে জানান, মাধবদী শহর থেকে কাঠাঁলিয়া আসতে ১৫ মিনিটের পথ। যা আসতে সময় লেগেছে প্রায় ঘন্টার উপরে। ততক্ষণে কারখানার ভিতরে থাকা ২৪টা বেদেশী পাওয়ারলুম মেশিন, সুতা, উৎপাদিত কাপড় ও বিভিন্ন সরঞ্জামাদী পুড়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি।এ কারখানা ঘিরেই সকল স্বপ্ন ছিল সাইফুদ্দিনের।


এ ব্যাপারে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার দৈনিক অধিকারকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিলের মালিক ২ টা ২০ মিনিটে নিজেই এসে খবর দিলে আমরা আমাদের ইউনিটের সবাইকে নিয়ে রওয়ানা দেই কিন্তু মাধবদী শহরের উন্নয়ন কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌছাতে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। এতে ঘটনাস্থলে পৌঁছাতে সময় বিঘ্ন ঘটে। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More