নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে শারদ সম্মিলন অনুষ্ঠান শনিবার সন্ধ্যা সাতটায় নরসিংদী সার্কিট হাউসে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে শারদ সম্মিলন ও শ্রেষ্ঠ পূজা মন্ডপ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী মনোহরদী- বেলাব থেকে নির্বাচিত সংসদ সদস্য এডঃ নূরুল মজিদ মাহমুদ হমায়ুন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনার কথা উল্লেখ করে বলেন, আজকের এই শারদ সম্মিলন’র মধ্য দিয়ে প্রমাণ করে সত্যিকার অর্থেই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । যেখানে কোন ধর্ম- বর্ণ ও জাতি ভেদাভেদ নেই। সকলেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার বদ্ধ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নরসিংদী- ২ পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী- ৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক সাহাসহ নরসিংদী জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নরসিংদী জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যদের মাঝে সভাপতি ও প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন। শ্রেষ্ঠ পূজা মন্ডপ হিসেবে
নরসিংদী জেলার ছয়টি পূজা মন্ডপকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
মাধবদী গৌরনিতাই আখড়া ধাম প্রথম, সেবা সংঘ পশ্চিম কান্দাপাড়া নরসিংদী ২য়, বাগবিতান ক্লাব মধ্য কান্দাপাড়া নরসিংদী ৩য় স্থান অর্জন করে ক্রেস্ট ও যথাক্রমে ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার টাকা নগদ পুরস্কার লাভ করে।
পলাশ বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, বীর আহাম্মদ পুর অরুণ দত্তের পূজা মন্ডপ মনোহরদী ও অগ্রণী সংঘ মধ্য কান্দাপাড়া পূজা মন্ডপ নরসিংদী প্রত্যেকে ক্রেস্ট ও নগদ ৫ হাজার টাকা করে পুরস্কার লাভ করে।
