দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে পূজা দেখতে এসে যু্বকের মৃত্যু

0 82

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পূজা দেখতে এসে ট্রেনের নিচে কাটা পড়ে জুয়েল চন্দ্র দ্স নামের যু্বকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সাড়ে ৯ টায় আরশীনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চন্দ্র দাস (৩০) গাজীপুর মজলিশপুর এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

- Advertisement -

পুলিশ ও স্বজনরা জানায়, জুয়েল পূজা দেখতে গাজীপুর থেকে নরসিংদী শহরের টেকপাড়াস্থ (থানার ঘাট) বোনের বাড়িতে বেড়াতে আসেন। পৌর শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন শিক্ষাচত্বর এলাকায় পূজামন্ডপ দেখে বীরপুর মন্ডপ দেখতে রেল লাইন দিয়ে যাচ্ছিলেন।

এসময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহমেদ (এসআই) জানান, জুয়েল দাস রাত সাড়ে ৯ টায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্টেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অসাবধানতার কারণে ওই ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা যায়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More