নরসিংদীতে প্রিয়বালা গুপ্তা’র স্মৃতিমঞ্জুষা’র আবরণ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
রসিংদী প্রতিনিধি
নরসিংদীতে নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী প্রিয়বালা গুপ্তা’র আত্মজীবনীমূলক গ্রন্থ ম্মৃতিমঞ্জুষা’র আবরণ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ( ৬ ডিসেম্বর)ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের আয়োজনে নরসিংদীর মাধবদীস্থ আটপাইকা উইজডম প্রিপারেটরি স্কুলের গিরিশমঞ্চে সকাল সাড়ে দশটায় এ আবরণ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাই গিরিশচনন্দ্র সেন গনপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহিনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুুলিশ সুপার জাকির হাসান, মাধবদী এস.পি ইনষ্টিটিউশনের প্রাক্তন শিক্ষক অর্জুন কুমার সাহা, লেখক ও ইতিহাসবিদ সরকার আবুল কালাম, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির সভাপতি এমদাদ হোসেন ভূইয়া, নরসিংদী জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহসিন খন্দকার, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম জামেরী হাসান, সদর উপজেলা এসিল্যান্ড ভূমি শাহ-আলম মিয়া, নেজারত ডিপুটি কালেক্টর শাহরুখ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সারোয়ার রাব্বি, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, মাধবদী শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহাম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, প্রিয়বালা গুপ্তা একজন পূর্নাঙ্গ মানুষ ছিলেন, নিরন্তন অনুপ্রেরনার উৎস তিনি, তিনি নারী সমাজের জ্বলন্ত উদাহরণ । তাকে অনুসরণ ও অনুকরণের মাধ্যমে আমরাও একজন আলোকিত মানুষ হতে পারি। বই কখনো পুরনো হয় না তাই আমাদের সকলকে বই পড়ার পাশাপাশি গুনীজনদের কদর করতে শিখতে হবে। প্রিয়বালা গুপ্তা’র নামে মাধবদীতে একটি স্কুল প্রতিষ্ঠা করার ও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
