নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পৃথক অভিযানে ৩০০ পিছ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী ডিবি পুলিশ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। আরও জানান, গতকাল মঙ্গলবার, রাত সাড়ে ১১টা দিকে রাকিব, ইলিয়াস, রুবেল, বুলবুল এ চার জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
নরসিংদী ডিবি পুলিশ জানায়, শিবপুরের কারার চর ও ঝাংগালিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শিবপুরের বান্দার দিয়া গ্রামের বুরুজ খানের ছেলে মাদক সম্রাট রাকিব ওরফে রাকিব খান (২৫), ঝাংগালিয়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস (৪৫), নোয়াদিয়ার এলাহীর ছেলে রুবেল (৩২), ও আলীয়াবাদের মৃত সালাম মাস্টারের ছেলে বুলবুল (৩৫).
নরসিংদী পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
