নরসিংদীর পলাশে ইসলামী ব্যাংকের ৭৭১ তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ইসলামী ব্যাংকের ৭৭১ তম এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, ব্যাংকের পলাশ শাখা ব্যবস্থাপক আবুল কাছেম ও পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজী।
বক্তারা বলেন ইসলামী ব্যাংক সারাদেশে যেমন সততার সাথে সেবা দিয়ে যাচ্ছে সেই সেবার মান যেনো সব সময় অক্ষুন্ন থাকে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল গাজী, এজেন্ট ব্যাংকের ইনচার্জ তৌহিদা ইসলাম সুচনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
