নরসিংদী জেলা প্রশাসকের ঈদ উপহার পেলেন বিশ্ব ‘মা’ দিবসে ৩৩ জন মা’
মনিরুজ্জামান,নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে এক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ বছরের শ্লোগান ছিল“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”।
রবিবার (৯মে) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন করেন অনুষ্ঠানের।
আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা বেগম ও মহিলা পরিষদের সভানেত্রী তাহমিনা আক্তার লাইলীসহ বিভিন্ন সংস্থার নারী প্রতিনিধিগণ।
আলোচনা শেষে ৩৩ জন দু:স্থ অসহায় মায়েদের হাতে ঈদ উপহার হিসেবে অনুদানের চেক তুলে দেয়া হয়।
