নারায়ণগঞ্জের মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুলা মডেল থানাধীন বক্তাবলী এলাকায় র্যাব-১১ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জে র্যাব-১১ আজ (১০জুন) দুপুরে গোপালনগর বক্তাবলী এলাকার ফকির চাঁনের ছেলে মানব পাচারকারী আবু তাহের প্রধান (৪৫)কে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই, হত্যা, অপহরণ, মানব পাচার এবং মানব পাচার মামলার আসামীদের গ্রেফতারে সার্বক্ষনিকভাবে র্যাব অভিযান পরিচালনা করে আসছে।
অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উলাহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস তথ্য নিশ্চিত করে জানান, মানব পাচার মামলার আসামী গ্রেফতার সংক্রান্তে ডিএমপি, ঢাকার তেজগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
