দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে অন্তঃসত্তাকে কুপিয়ে হত্যার দায়ে আমিন এর ফাঁসি

0 65

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভায়ের অন্তঃসত্তা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আমিন হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। নিহত অন্তঃসত্তা তাছিলিমা বেগম হত্যাকারী আমিন হোসেনের ছোট ভাই মনির হোসেনে স্ত্রী ছিল।

- Advertisement -

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামী আমিনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একি সাথে আসামীকে ৫০০০ টাকা অর্থদন্ডও করেছেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমির হোসেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলঅকার মৃত ফালান মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি এ্যাড. জাসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের ৩ জুলাই ভোরে আমিন হোসেন তার ছোট ভাই মনির হোসেনের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ মামলায ২১জন স্বাক্ষির মধ্যে ১৭জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আমিন হোসেনকে মৃত্যুদন্ডসহ ৫০০০ হাজার টাকা জরিমানা আদায়ের রায় দেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More