দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে পালাক্রমে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ

0 55

Get real time updates directly on you device, subscribe now.

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একজন গার্মেন্ট কর্মীকে কয়েকজন বখাটে সংঘবন্ধ হয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। কিশোরী গার্মেন্টকর্মী তার কর্মস্থল থেকে ফেরার পথে কয়েকজন মিলে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার কুড়িপাড়া খালপার এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে কয়েকজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষীতার মা’ বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুড়িপাড়া এলঅকার আঃ জলিলের ছেলে ছগির হোসেন ও একি এলঅকার মৃত আকবর অঅলীর ছেলে আরমান।
এ ঘটনায় মেয়ের মা, জানান, সোমবার সন্ধ্যায় আমার মেয়ে কাজ থেকে ফেরার পথে কুড়িপাড়া এলাকার খালপার পৌছালে পিছনদিক থেকে কয়েকজন এসে মুখ চেপে ধরে রাস্তার পাশে জৈনক রনি মিয়ার পরিত্যাক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা পুলিশ জানতে পেরে দুইজনকে গ্রেফতার করেন।
এ ঘটনায় বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে প্রেরণ কারা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More