জাগো বাংলাদেশ ডেক্স রিপোর্ট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষনখোলা এলাকায় একটি ব্যাটারী ফ্যাক্টরি ও বসবাসের বাড়িতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্ত অভিযান চালিয়ে ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে। ডংজিন লংজারভিট ইন্ডাষ্ট্রি লিমিটেড নামক ব্যাটারী ফ্যাক্টরী অভিযান চালায়। একি সাথে ফ্যাক্টরীর অদূরে একটি চার তলা বাড়িতেও অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে ক্যাসিনো মাহাজং মেশিন ও িিবভিন্ন ক্যাসিনো সামগ্রী উদ্ধার হয়। সোমবার দুপুরের দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহা. নেয়াজুর রহমান ও শামীমা আকতারের নেতৃত্বে এ অভিযান চালায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য চালানে (মাহাজং) বি/ই পর্যালোচনা করে দেখা যায়, তারা কমমূল্য ঘোষণায় শুল্কায়ন সম্পন্ন করে পণ্য খালাস করেছে। বাংলাদেশে মাহাজং আমদানির বেশ কিছু চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সনাক্ত করেছে।
স্থানীয়রা জানান, বন্দরের লক্ষণখোলার ওই চার তলা বাড়িটির মালিক স্থানীয় শাহীন মিয়া। বাড়িতে তিনি থাকেন। তিনটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন ওই ব্যাটারী কারখানার চায়নিজ নাগরিকদের কাছে। জানা গেছে, ওই চাইনিজ নাগরীকরাই ওই ক্যাসিনো পরিচালনা করত। স্থানীয়রা আরও জানায় ওই বাড়িতে বাহিরের লোকজন আসা যাওয়া করতে পারত না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অনুমোতি ছাড়া প্রবেশ নিষেধ। ওই বাড়িতে কি হয় তা সম্পর্কে এলাকাবাসীর কোন ধারনাও নেই। তবে বাড়ির সামনে দামি দামি গাড়ি থামানো থাকত।
বাড়িটির নিরাপত্তা কর্মী পরিমল বলেন, বাড়িটিতে যারা থাকেন তারা বিদেশী। তারা চাইনিজ। । ডংজিন লংজারভিট ইন্ডাষ্ট্রি লিমিটেড বড় বড় স্যার। দুপুরের দিকে বাড়িতে আসে কাস্টমসের স্যারেরা। পরে ভিতর থেকে কিসব বোর্ড বের করতেছে।
নাম প্রকাশ না করার শর্তে আশপাশের লোকজন জানান, বাহিরে থাকা কলিং বেল চাপতে হয়। পরে পরিচয় জানতে চলে আসেন পরিমল। অপরিচিত জনদের বেলায় প্রবেশ নিষেধ। বাড়ির মালিক শাহীন মিয়া।
বাড়ির মালিক জানান, আমি বাড়ি ভাড়া দিয়েছি। বাড়ির ভেতরে কি করত তা আমার জানা নেই। অনেক সময় আমাদেরও বাড়িতে ঢুকতে দিত না।
এ ঘটনায় বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, জলার দক্ষিণ লক্ষনখোলা এলাকায় একটি ব্যাটারী ফ্যাক্টরি ও বসবাসের বাড়িতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্ত অভিযান চালাচ্ছেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আমরা জানতামনা। পরে জেনেছি। আমি যতদুর জানতে পেরেছি উদ্ধার হওয়া ওইটার নাম মাহাজং আর কি কি জানি।
