দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নিঃসন্তান দম্পতিদের স্বল্প খরচে আধুনিক চিকিৎসা

0 89

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

নরসিংদীতে আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় সীমিত সুযোগ সুবিধার মাঝেও নিঃসন্তান দম্পতিদের স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবার আওতায় আনতে করণীয় শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) নরসিংদী জেলা শাখার উদ্যোগে গতকাল (শনিবার) রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই সেমিনার। সেমিনারে সভাপতিত্ব করেন বিপিএমপিএ’র নরসিংদী জেলা শাখার সভাপতি ডা: মোজাম্মেল হক কমল। সেমিনারে নিঃসন্তান দম্পতিদের আধুনিক চিকিৎসার সফলতার নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অসীম সাহা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার হেলাল উদ্দিন, বিপিএমপিএ’র নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা: গোলাম দস্তগীর ,সাধারণ সম্পাদক ডাক্তার সাজেদুল হক অপুসহ জেলার শতাধিক চিকিৎসক।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More