দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

প্রধানমন্ত্রীকে কটুক্তি আমির গ্রেফতার

0 67

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগ নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের নেতার দায়ের করা মামলায় আমির হোসেন পাটোয়ারী নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তি আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত আমির হোসেন পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন পাটোয়ারী লক্ষীপুর চন্দ্রগঞ্জের যাদিয়া গ্রামের মৃত মুহাম্মাদুল্লা পাটোয়ারীর ছেলে।

- Advertisement -

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আজিজুল হক তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরসহ পুলিশকে কুটুক্কি করে তার ফেসবুকে পোষ্ট শেয়ার করার অভিযোগে আইসিটি অ্যাক্টে দায়ের করা মামলায় আমির হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

এজাহার থেকে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার এএইচ কার্গো সার্ভিস নামের প্রতিষ্ঠানে বসে গত বছরের দশ জুন ও চলতি বছরের চার সেপ্টেম্বর , প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরসহ পুলিশকে কুটুক্তি করে তার ফেসবুকে পোষ্ট শেয়ার করেন। এডিট করা ছবি ও মানহানীকর পোষ্ট শেয়ার করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More