দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফরিদপুরে প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন

0 5

Get real time updates directly on you device, subscribe now.

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মানববন্ধন করেছে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্র-ছাত্রীরা।

আজ বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে প্রায় আধঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যদেন, অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান।

- Advertisement -

লিখিত বক্তব্যে তারা বলেন, ১ হাজার ৬৫০ টি পদে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ প্রক্রিয়ায় জেলা কোঠা মানা হয়নি। কিছু কিছু জেলায় কোন প্রার্থীই নিয়োগ পাননি। আবার কিছু জেলায় একাধিক প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। এভাবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৈষম্যের শিকার হয়ে ইতিমধ্যে একজন চাকরী প্রার্থী আত্মহত্যা করেছেন। অনেকে চরম হতাশায় ভুগছেন।

তারা সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কৃষি খাতকে সরকারের গুরুত্ব দেয়ার বিষয়টি তুলে ধরে বঞ্চিতদের ৩ হাজার ৪৬৪ জনকে প্যানেল করে নিয়োগ দেয়ার জোর দাবি জানান।

উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা, সহ-সভাপতি রইচউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More