দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফরিদপুরে মাদক সেবনের জন্য একশ টাকার জন্য ছোট ভাই বড় ভাইকে খুন

0 25

Get real time updates directly on you device, subscribe now.

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি
মাত্র একশ টাকার জন্য বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।এ হত্যার ঘটনায় মাদকাসক্ত বড় ভাইকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
১২জুন শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, বাগাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তানজিদ মোল্যাকে (১৪) একশ টাকা দেন তার মা। ওই টাকা তানজিদের কাছে চায় তার বড় ভাই নাজমুল মোল্যা (২৪)। কিন্তু তানজিদ টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ডেকে নিয়ে যায় নাজমুল।

- Advertisement -

সেখানে ছোট ভাই তানজিদকে গলাটিপে হত্যা করে সে। ছোট ভাইকে হত্যা করে নিজেই বাড়িতে এসে বিষয়টি বিষয়টি মায়ের কাছে স্বীকার করেন।

নিহতের বাড়ির লোকজন তানজিদকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার জানান, মৃত অবস্থায় তানজিদকে হাসপাতালে আনা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ভাই নাজমুল মাদকসেবী। মাদক কেনার জন্য ছোট ভাইয়ের কাছে টাকা চায় সে। নাজমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More