বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে—মেয়র হাছিনা গাজী
জাগো বাংলাদেশ ডেস্ক
বাড়ি ঘরের অঙ্গিনাসহ ডুবা নালা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহব্বান জানান। তিনি বলেন, সুস্থ্য সুন্দর জীবন যাপন করতে পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। ময়লা থেকে জীবাণুর জন্ম নেয়। বাতাসে দূষণ ছড়ায়। দেশকে মা’য়ের মতো ভালবাসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপনজেলার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘জাতীয় স্যানিটেশন মাস’ অক্টোবর উপলক্ষ্যে র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসম কথা বলেন।
‘সকলের জন্য উন্নত স্যানিটেশন’ নিশ্চিত হোক সুস্থ্য জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারাব পৌরসভা এ র্যালির আয়োজন করেন। এসময় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ রূপসী নিউ মডেল কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন, অভিভাবক প্রতিনিধিরা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ এ র্যালিতে অংশ নেন।
মেয়র হাছিনা গাজী আরও বলেন, পৌরসভার প্রতিটি নাগরীকের সহযোগিতা দরকার। আমরা সচেতন হলে, আগামী প্রজন্ম পাবেন সুন্দর ও সুস্থ্য পরিবেশ। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষাকরি। এসময় তিনি বলেন, পৌরসভার কোন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে গাফলতি করেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। কাজে কেউ ফাকি দিবেন না। ফাকি বাজরা পৌরসভায় থাকতে পারবেন না আমি যতদিন মেয়রের দায়িত্বে আছি।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, জাকির হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, কাউন্সিলর আনোয়ার হোসেন, মাহফুজা আকতার।