দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা শেষ হলো

0 77

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট অনুর্দ্ধ ১৭ নরসিংদী জেলা পযার্য়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

- Advertisement -

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর এর সার্বিক সহযোগিতায় নরসিংদী জেলা প্রশাসন এর আয়োজন করে।ফাইনাল খেলায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্দ্ধ ১৭ বালিকা দলের পলাশ উপজেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে রায়পুরা উপজেলা দল।

রায়পুরার পক্ষে খেলার প্রথমার্ধে একমাত্র গোলটি করে ৮ নং জার্সি পরিহিত খেলোয়ার মারজিয়া আক্তার। দ্বিতীয় পযার্য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট অনুর্দ্ধ ১৭ বালক দলের ১-০ গোলের ব্যবধানে মাধবদী পৌরসভাকে পরাজিত করে নরসিংদী পৌরসভা দল। নরসিংদী পৌরসভার পক্ষে খেলার প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ৯ নং জার্সি পরিহিত জাবেদ খান।টুনার্মেন্টে বালিকা দলের রায়পুরা উপজেলা দলের লিপি আক্তার এবং বালক দলের নরসিংদী পৌরসভার মোকারম ভূইয়া শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে মনোনিত হয়। 

আলোচনা শেষে অতিথিগণ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়রদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকসহ অন্যান্যরা। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More