দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বরগুনায় ইলিশ উৎসব উদযাপন

0 155

Get real time updates directly on you device, subscribe now.

বরগুনা প্রতিনিধি
“ইলিশের জেলা বরগুনা” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে বুধবার (২ অক্টোবর) সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পালিত হবে ‘ইলিশ উৎসব। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উৎসবের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এসময় জেলা প্রশাসক জানান, দিনব্যাপী এ উৎসবে র্যা লি, ন্যায্য মূল্যে কাঁচা ইলিশ বিক্রি, ১০০ রকমের রান্না করা ইলিশ থাকবে যা বিক্রি হবে প্রায় ৪০টি স্টলে। এছাড়াও থাকবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসব সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

- Advertisement -


ইলিশ উৎসব নিয়ে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, পৌর মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল রশিদ, সদর মৎস্য অফিসার শহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক সভাপতি ও চ্যনেলে আইয়ের জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More