দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0 40

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

- Advertisement -

  মহান বিজয় দিবস ২০১৯  উদযাপনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষেদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা  আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় আরো বক্তব্য রাখেন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মোল্লা আজিজুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আ: হাই মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর সহকারি কমিশনার (ভুমি) মুনমুন জাহান লিজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক খান, শিবপুর উপজেলা জাতীয় পাটির  সাধারন সম্পাদক কাদীর কিবরিয়া ও যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More