দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ভারত বাংলাদেশ টেস্ট তৃতীয় দিনে গড়াল

0 60

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক

কলকাতা টেস্টে দুই দিনেই হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকের অপরাজিত অর্ধশতকে ম্যাচ তৃতীয় দিনে নিতে সক্ষম হয়েছে টাইগাররা।

- Advertisement -

যদিও ইনিংস হার এড়াতে এখনো ৮৯ রান দরকার বাংলাদেশের।এর আগে, ২৪১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৪৭ রান।

দলের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন বিরাট কোহলি। বাংলাদেশের পক্ষে আল আমিন হোসেন ও এবাদত হোসেন সমান তিন উইকেট শিকার করেন। এছাড়া রাহীর শিকার দুই উইকেট। বাকি এক উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

লিটনের বদলি হিসেবে এ টেস্টে সুযোগ পাওয়া মেহেদি মিরাজ মুশফিককে কিছুক্ষণ সঙ্গ দেন। তবে দলীয় ১৩৩ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর তাইজুলকে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। দলীয় ১৫২ রানে আউট হন তাইজুল। এরপরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মুশফিক অপরাজিত আছেন ৫৯ রানে। ভারতীয় বোলার ইশান্ত শর্মা ৪টি ও উমেশ যাদব ২টি উইকেট শিকার করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More