দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মন্ত্রী গাজীর নির্দেশে রূপগঞ্জে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত :

0 369

Get real time updates directly on you device, subscribe now.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নির্দেশে রূপগঞ্জের চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

”আসুন নিজে বদলে যাই, সমাজটাকে বদলে দেই” এই শ্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী র‌্যালী আয়োাজন করেন শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন কমিটি।

- Advertisement -

চনপাড়া রূপগঞ্জ উপজেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তিনদিকে নদীবেষ্টিত এলাকাটি অনেকের কাছেই মাদকের স্বর্গরাজ্য বলে পরিচিত । বলা হয়ে থাকে , রূপগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন ও আশেপাশের কয়েকটি থানার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ হয় এ এলাকা থেকেই।

মরণ নেশা এই মাদকের কারণে এলাকার যুব সমাজ এবং ছাত্র সমাজ আজকে ধ্বংসের সম্মুখীন । দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সমাধানের জন্য তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি । কিন্তু এই যুব সমাজকে এবং এলাকাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নূর আলম মুন । চনপাড়ার কৃতি সন্তান ও শিক্ষিত সমাজের অহংকার নুর আলমের নেতৃত্বে আজকে চনপাড়া যুবসমাজ ঐক্যবদ্ধ । ঐক্যবদ্ধ সমাজ মনে করে সংঘবদ্ধভাবে সামাজিক আন্দোলন, সচেতনতা এবং রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা তৈরি করতে পারলেই চনপাড়াকে আধুনিক এবং মাদক ও সন্ত্রাস মুক্ত একটি জনপদে রুপান্তর করা সম্ভব ।

আধুনিক শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে এই সভা ও মাদকবিরোধী আয়োাজন করা হয়েছে গাজী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। এতে বিভিন্ন পর্যায়ের হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকমুক্ত চনপাড়াা গঠনে তাদের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
সভায় উপস্থিত থেকে ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুবুল আলম বলেন, মাদক নির্মূলে যত কঠোর হওয়া প্রয়োাজন প্রশাসন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন ,সাংগঠনিক সচিব ইব্রাহিম, ফার্জানা ববি , শাকিল, মনের ,মাসুম, আলমাস দেওয়ান, মোহাম্মদ আলী , ইঞ্জিনিয়ার বিল্লাল, আফজাল, দেলোয়ার, মাসুম, মোক্তার, ফারজানা, সর্নালি, শামীম আরাফাত ,সেলিম, শাকিল প্রমুখ ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More