নিজস্ব প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার মোল্লাকান্দি ইউনিয়নের বাসিন্দা কাতার প্রবাসী ইউসুফ হাসান এর বিরোদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে ইউসুফ হাসানের পরিবারের লোকজন এ সংবাদ সম্মেলন করেন।
পরিবারের লোকজন দাবি করেন, সংবাদ সম্মেলনে ইউসুফ হাসান ষড়যন্ত্রের শিকার। তার বিরোদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা। তাকে এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।
