নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল মজিবর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর বিজ্ঞান বিভাগ থেকে মুহাম্মাদ মামুন মিয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মামুনের পিতা জনাব শহিদ মিয়া‘ দৈনিক জাগো বাংলাদেশ‘কে বলেন, আমার ছেলে মামুনকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো।
দৈনিক জাগো বাংলাদেশ‘ মামুন মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি আমি সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চাই।
আমার প্রবল ইচ্ছা একজন আদর্শ নেতা হওয়ার। কারণ একজন আদর্শবান নেতাই সমাজ ও দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আর আদর্শবান নেতা তৈরির কারখানা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তাই আমি লেখাপড়ার পাশাপাশি এখন থেকে ইশা ছাত্র আন্দোলন এর সাথে কাজ করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
