দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে উদ্ধুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ

0 155

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে “আমরা করবো জয়” ¯স্লোগানে তরুণ-তরুণীদের নিয়ে কারিগরী শিক্ষা বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা ও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩অক্টোবর) দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার ১৫শতাধিক শিক্ষার্থী ও কয়েক শতাধিক সাধারণ তরুণ-তরুণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

- Advertisement -

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে ও শিল্পকলা সাধারণ সম্পাদক নবীন কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, টঙ্গীবাড়ী সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, ইন্সটিটিউট অব মেরিন টেকনলজি মুন্সীগঞ্জ অধ্যক্ষ প্রকৌশলী জাহাঙ্গির আলম, সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান মাঝি মো. বেলায়েত হোসেন লিটন প্রমুখ।

জেলা প্রশাসক ও অন্যান্য বক্তার তরুন প্রজন্মকে কারিগরি শিক্ষা অর্জন করে কর্মদক্ষতা বৃদ্ধি করে বেকার সমস্যা দূর করার আহব্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে আউটসোর্সিং, সেলাই, অটোমোবাইল সহ বিভিন্ন বিষয় আলোচনা ও প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেওয়া হয় হয়। পরে বাংলা ব্যাকরণ ও শুদ্ধ বানান প্রতিযোগিতায় বিজয়ীয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More