মুন্সীগঞ্জ প্রতিনিধি:বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও মজিবুর গ্রুপ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে পুরা ওল্ড স্টার হয়ে মুন্সীগঞ্জে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল । রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে পূর্বরাখি সাদ্দাম স্পোটিং ক্লাবের বিপক্ষে পুরা ওল্ড স্টার হয়ে খেলার কথা থাকলেও মাঠে নামেনি এই তারকা ক্রিকেটার । তবে আশরাফুল মাঠে উপস্থিত থাকা দর্শকদের সাথে সৌজন্য বিনিময় করেছেন।এরআগে আশরাফুলকে দেখতে দূরদুরান্ত থেকে মাঠের হাজারও দর্শকের ভিড় জমেছিল । একনজর এই তারকা ক্রিকেটারকে দেখে প্রশান্তি পায় তার ভক্তরা ।পুরা ওল্ড স্টারের অধিনায়ক মুরাদ হালদার জানান, বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে পুরা ওল্ড স্টার হয়ে আশরাফুল মুন্সীগঞ্জ এসেছেন । এটি যেমন আমার দলের জন্য অনুপ্রেরণা অন্যদিকে মুন্সীগঞ্জে তার ভক্তরা তাকে দেখে আনন্দিত হয়েছে।এ বিষয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক (হিরা) জানান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও একসময়ের পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত হয়েছেন এতে আমাদের টুর্নামেন্ট আরো আর্কষণী হয়ে উঠেছে। আশরাফুলের খেলা দেখতে মাঠে হাজারও দর্শক উপস্থিত ছিলেন। আশাকরছি ফাইনাল খেলা পর্যন্ত আমাদের টুর্নামেন্ট আর্কষণীয় হয়ে থাকবে ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
- Facebook Comments
- Disqus Comments