মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নজরুল ইসলাম (১৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইজিবাইক ছিনতাইকারী ও খুনের প্রধান আসামী নূর আলীর তথ্য মতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া মোল্লাবাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। এরপর সিরাজদিখান বাজার সংলগ্ন সরদারপাড়া সিরাজের গ্যারেজ থেকে নজরুলের ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।
এরআগে নূর আলী (১৮) ও জাহিদ হোসেন নামে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
আসামী নূর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে এবং আরেক আসামী জাহিদ হোসেন একই ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মৃত নজরুলের স্বজনরা জানায়, বুধবার বিকালে নজরুল তার মাকে বলে ’শেষে ১৯ নাম্বার থেকে ফোন এলে বলো আমি গোসল করে আসছি’। এরপর রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুর করে স্বজনরা। মোবাইলের শেষ ১৯ ডিজিটের নাম্বারে খোঁজ নিয়ে জানতে পারে তাদের পরিচিত নূর আলী। এলাকায় সে চোর হিসেবে পরিচিত।
গতকাল রাত ১২টার পর নূও আলীর বাড়িতে গিয়ে না পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে নয়াগাঁও বাজার এলাকায় এসে নজরুলের স্বজনরা নূর আলীকে সন্দেহ জনক আটক করে। সবাই জেনে গেছে ভেবে নূর আলী অকপটে স্বীকার করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ আসামীর তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, আসামীর দেয়া তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় ২ জন আটক আছে। তাদের সাথে নারায়নগঞ্জ জেলার গাড়ি ছিনতাইকারী দলের আরো সদস্য রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments