মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা পুলিশের পক্ষে মাদক বিরোধী বিভিন্ন ¯েøাগান সম্বলিত লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে গণশপথ পাঠ কর্মসূচি পালন করেছে তরুণরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এই কর্মসূচি পালন করে তরুণরা।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষে ‘যে মুখে মা বলি সে মুখে মাদক কে না বলি’, ‘ধূমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই, আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই’, ‘জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদকের থেকে দূরে থাকুন’ এরকম আরও বিভিন্ন ¯েøাগান সম্বলিত লিফলেট প্রচার করে তরুণরা।
কর্মসূচিতে গণশপথ পাঠকরান জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘মাদক একটি অভিশাপ। মাদক মানুষের অতীব মূল্যবান জীবন তিলে তিলে ধ্বংস করে দেয়। নীরব ঘাতকের মতো মাদকাসক্তি প্রসার লাভ করছে আমাদের সমাজে। মাদকাসক্তি কর্মশক্তির বড় একটি অংশ গ্রাস করছে প্রতিনিয়ত। নষ্ট হচ্ছে যুবসমাজের সম্ভাবনাময় শক্তি। মাদকের ফলে জাতি হাঁটছে অন্ধকারের দিকে, মৃত্যৃর দিকে হাঁটছে নৈতিক মূল্যবোধ। তাই সমাজ ও জাতির স্বার্থে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত।
তিনি আরও বলেন, ‘মাদকসেবি ও মাদক ব্যবসায়ীরা সমাজের ব্যধি। মুন্সীগঞ্জের পুলিশ-প্রশাসন মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার। তাই তাদের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করেছি’
কর্মসূচিতে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা অংশ নেয়।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments