দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে বিএনপির কর্মী আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক !

0 86

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে বিএনপির একাধিক নেতা কর্মির স্থান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন হত্যা, চাদাঁবাজি মামলার আসামী রাজিব শেখ। এছাড়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোনিত হয়েছেন বিএনপি নেতা ওহাব শেখ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি ঘোষনার পরে হতে ওই কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ত্যাগী নেতা কর্মিরা ঠাই না পাওয়ায় তারা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।

৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনিত হওয়া রাজিব শেখ উপজেলার চাঠাতি পাড়া গ্রামের মৃত হুমায়ূন শেখের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা যাহার নং ১২(১)১০ এবং মুন্সীগঞ্জ আদালতে একটি চাদঁবাজি মামলা যাহার নাম্বার সি.আর ১৫৮/১৮রয়েছে। কিছুদিন আগে ওই চাদাঁবাজি মামলায় রাজিব শেখ ১৫ দিন কারাবাস করেন। এছাড়া তার বিরুদ্ধে মদ খাওয়া এবং জুয়া খেলার একাধিক অভিযোগ রয়েছে।

- Advertisement -

এ ব্যাপারে নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে ঠাই পাওয়া, ৩নম্বর ওয়ার্ডের মনোনিত রাজিব শেখ, ৭ নম্বর ওয়ার্ডের মনোনিত ওহাব শেখ গত জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের সাথে বিএনপির নির্বাচন করেছে।

এ ব্যাপারে পাচঁগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের ১নম্বর কার্যকরী সদস্য টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিলন চেয়ারম্যান জানান, আমি ১৯৬৮ সাল হতে আওয়ামী লীগ করি। পাচঁগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মিদের বাদ দিয়ে ব্এিনপির নেতা কর্মিদের আওয়ামী লীগে ঠাই দেওয়ায় আমরা হতাশ হয়েছি।

এ ব্যাপারে পাচঁগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ হোসেন ঢালী জানান, অভিয্ক্তুরা আগের আওয়ামী লীগের কোন কমিটিতে ছিলোনা তারা আমাদের সাথে এমনিই আওয়ামী লীগ করতো । সে আরো জানায়, সিন্ধান্ততো আমি একা নেয়নি আমার সাথে অন্যান্য নেতা কর্মিরা মিলে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More