মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে র্যাব অভিযানে মো. তাইফুর রহমান (২৭) নামে এক মাদক করবারী গ্রেফতার হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭’শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাদক কারবারী তাইফুর চাঁপাই নবাবগঞ্জ জেলার চুনখালি গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, র্যাব-১১, সিপিসি-১ এর জেলা পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীপাড়া বাজার এলাকা তাইফুরকে গ্রেফতার করা হয়। র্যাব আরো জানান, তাইফুর গত ৫ বছর যাবত চাঁপাই নবাবগঞ্জ থেকে মুন্সীগঞ্জ জেলার বিভিন্নস্থানে পাইকারী দরে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments