দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে ব্যবসায়ী রতনের শোক

0 20

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি

  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন  রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাই ।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

- Advertisement -

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন । আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের হাজী আবদুল কাদির স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও স্বর্না ইলেকট্রনিক্সের পরিচালক আবুল হাসেম রতন।

তিনি এক শোক বার্তায় জানান,   আবদুল হাই তিনি ছিলেন  অত্যন্ত দক্ষ ও সংগ্রামী লোক ।সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।
মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক।

তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।করোনার উপসর্গ দেখা দিলে ২ জুলাই নমুনা পরীক্ষা করান তিনি। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।এরপর ৫ জুলাই তাকে সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আবুল হাসেম রতনে  মরহুম এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More