নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান উদ্দিন ভূঁইয়া (৬৯) ইন্তেকাল করেছেন। শনিবার ভোর ৬ টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তিনি জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জের সংসদ সদস্য ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি গত ৪ বছর ধরে অসুস্থ্য ছিলেন। শনিবার ভোর ৬ টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। সুলতান উদ্দিন ভুইয়া দেশের অন্যতম সফল ব্যবসায়ী উপজেলার মুাড়াপাড়া এলাকার গুলবক্স ভুইয়ার চতুর্থ সন্তান। সুলতান উদ্দিন ভুইয়ার ৬ ভাই ও চার বোন।
শনিবার দুপুরে মুাড়পাড়া শাহী মসজিদের পাশে পরিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
