রূপগঞ্জে কর্মহীন ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর, নির্দেশনায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে, কর্মহীন ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভিংরাবো এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, চিনি, ছোলা, সেমাই, মুড়ি ও হাত ধোয়ার সাবান।
এ সময়, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী বলেন, “করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরন করছি। রূপগঞ্জ ইউনিয়নের কোন মানুষই না খেয়ে থাকবে না ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, করোনায় কর্মহীন হয়ে আয়-উপার্জন বন্ধ হওয়া এলাকার অসহায় মানুষদের মুখে খাবার জুটানোর এ কর্মসূচি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময়, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।