দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে দিপু ভূঁইয়ার শোক প্রকাশ

0 44

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

- Advertisement -

তারাব পৌর বিএনপি নেতা শাহীন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গত ২৩/০৫/২০২৩ইং তারিখ রাত আনুমানিক ০১ঘটিকার সময় শাহীন স্ট্রোক করেন, পরবর্তীতে তার পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শাহিন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবারসহ পুরো এলাকাতে। ২৪ তারিখ সকালে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপি নেতা শাহীন আহমেদের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য ও রূপগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সহ স্থানীয় নেতা কর্মীরা।

বিএনপি নেতা দিপু ভূঁইয়া মৃত শাহীনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় দিপু ভূইয়া বলেন- শাহীন দলের জন্য ছিল নিবেদিত প্রাণ, তার মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী নেতাকে হারিয়েছেন, তার স্থান পূরণ করার মতো না। এসময় আরো উপস্থিত ছিলেন- তারাব পৌর বিএনপির সভাপতি- তাশরিক হক ওসমান, সাধারণ সম্পাদক- হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর বিএনপি নেতা আবুল কাশেম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক- হাফিজুর রহমান হাফিজ, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক- রায়হান মীর, সদস্য – শাহাদাত হোসেন, আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-মোঃ নাহিদ মীর, তামজী, সুমন প্রধান, নাহিদ, ইমনসহ প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More