জাগো বাংলাদেশ ডেস্কঃ
হাঁসি উজ্জল একটি জীবনের পরিসমাপ্তি হলো। বয়স প্রায় ৪৭। দুই কন্যা ও এক পুত্র সন্তানের বাবা। ব্যবসায়ী। পাশাপাশি আ.মীলীগের রাজনীতির সাথে জড়িত। নিারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে তার জন্ম। নাম মো. নুর নবী। করোনা ভাইরাস পজেটিভ হলে তিনি ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ (২৭ মে) ভোর রাত ৪টার দিকে পৃথিবীর আলো বাতাসের ও অক্সিজেনের মায়া ছেড়ে ওপারে চলে যান। নিহত নুর নবীর বেশ কিছু আত্নীয় ও পরিচিতজন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চেয়ে ষ্ট্যেটাস দিয়েছেন।
নুর নবীর মৃত্যুতে নাওড়া এলাকায় বইছে শোকের মাতম। কায়েতপাড়া ইউপি পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যসহ রূপগঞ্জের অনেক বিশিস্টজনেরা নুর নবীর আত্নার মাগফেরাত চেয়ে দোয়া করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট, লেখক ও গবেষক মীর আব্দুল আলীম নর নবীর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, আমি বিশ্বাস করতে পারতেছিনা। যে মানুষটি আমাকে দেখরেই জড়িয়ে ধরতেন তিনি আর নেই। তার শ্রদ্ধাভর কথামালা আমাকে তাড়া করবে প্রতিনিয়ত। পরিবারের সবার প্রতি দোয়া রইল শোক সইবার ক্ষমতা আল্লাহ্ দান করেন।

নিহত নুর নবীর স্নেহবাজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন সেই ষ্ট্যেটাস। কেন এত ভাল মানুষ এত আগে চলে যায়? আমার প্রিয় নবি ভাই আজ ভোরে চলে গেলেন এই পৃথিবীর মায়া ছেড়ে, মানতে পারছিনা কিছুতেই, কত ভাললাগা কত স্মৃতি ওনার সাথে, আমার রক্তের কেউ না কিন্তু তার চেয়ে বড় ছিলেন আমার কাছে, রেখে গেছে তিনটা ফুটফুটে বাচ্চা, মহান আল্লাহ তার পরিবার কে এই মহাশোক সইবার শক্তি দিন।
