দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে শীতলক্ষ্যায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

0 67

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কতৃর্পক্ষ। বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে আতলাপুর সংলগ্ন ২টি একতলা ভবন, পাকা দেয়াল, টং ঘর, বাঁশের জেটিসহ ২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। বিআইডবিøউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি ভেকু দিচ্ছে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএ’র যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহসহ অনেকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে জীবন্ত সত্ত¡ায় ফিরিয়ে দেয়ার জন্য এই অভিযান চালানো হচ্ছে। নদীর তীর দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। নদীর তীরবর্তী জায়গা পরবর্তীতে সংরক্ষণ করে বনায়ন ও মানুষের বিনোদনের ব্যবস্থা করা হবে।
বিআইডবিøউটিএ’র যুগ্ম-পরিচালক মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের শেষ অংশে বেশ কিছু অবৈধ স্থাপনা নদীর তীর দখল করে গড়ে ওঠা হয়েছে এসব অবৈধ স্থাপনা একে একে গুড়িয়ে দেয়া হচ্ছে। তিনি জানান, আগামী রোববার থেকে টানা তিনদিন রূগঞ্জের অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More