আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ২৪, ঝোড়ো বাতাসের শঙ্কা।
ডেস্ক রিপোর্টঃ-
ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাঁচদিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।
