আফসার খান বিপুল কালেয়াকৈর,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিয়োগপ্রাপ্ত ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান অনলাইন ক্যাসিনোর বিষয়ে বলেছেন, অনলাইন ক্যাসিনো কিংবা অন্য কোনো ক্যাসিনোর তথ্য যদি আপনাদের কাছে থাকে, সে সমস্ত তথ্য আপনারাও আমাদের দিতে পারেন। আমরা যাচাই করে দেখবো আমাদের তথ্য ও আপনাদের তথ্য যদি মিলে যায়, আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, হাজার হাজার কোটি টাকা যিনি টেন্ডারবাজি করতেন, তিনিও ধরা খেয়েছেন। আপনারা দেখেছেন, যারা নাকি অনেক ধরনের ক্রাইম করতেন, শুধু ক্যাসিনো নয়, তারাও ধরা পড়েছেন। যারা আইন মানে না, যারা আইনবর্হিভুত কাজ করে, দেশের শৃঙ্খলা, দেশের আইন অমান্য করে কাজ করে অনৈতিক ব্যবসা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থার প্রচেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (আনসার-ভিডিপি একাডেমি) নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস) মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাহবুদ্দিন ও উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগর আনসার) মোঃ ফিরোজ খান, গাজীপুরের জেণা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরসহ উর্ধতন কর্মকর্তাগন।
এর আগে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। পরে শ্রেষ্ঠ ড্রিল, শ্রেষ্ঠ ফায়ারার ও চৌকস হিসেব তিনজন কৃতি প্রশিক্ষার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ করেন।
