দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শেখ রাসেল’র ৫৫ তম জন্মদিন পালন

0 60

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল’র ৫৫ তম জন্মদিন পালন করেছেন। এ উপলক্ষে নরসিংদীতে রচনা, চিত্রাঙ্কন ও আবৃতি বিষয়ের প্রতিযোগিতার কর্মসূচী পালন হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। নরসিংদী জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমীর উদ্যোগে এক আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এ জন্মদিন পালন করেন।

শুক্রবার বিকেলে (১৮ অক্টোবর) নরসিংদী সার্কিট হাউজে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। শিশুশিল্পী নিলয় দে’র সভাপতিত্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি ছিলেন।

- Advertisement -

শিশুশিল্পী আবরার তাসিন’র উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, সিভিল সার্জন কাযার্লয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউসার সুমন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান সজিব, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানের সভাপতি শিশু শিল্পী নিলয় দে। অনুষ্ঠানে শেখ রাসেল’র ৫৫তম জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে একটি জন্মদিনের গান পরিবেশন করে শিশু একাডমেীর শিল্পীরা।

এসময় কেক কেটে সকলের মাঝে বিতরণ ও শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও আবৃতি বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতীকি জন্মদিন পালিত হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More