গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিজমাওনা বাজারে বঙ্গবন্ধু বঙ্গতাজ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানার উদ্যোগে গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপির কর্মীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৩ নভেম্বর ) রাত আটটার দিকে পরিষদ মিলনায়তনে এ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলন মেলায় প্রায় দুই শতাধিক কর্মী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধু বঙ্গতাজ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা এম এ’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু বঙ্গতাজ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মাস্টার সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী আওয়ামীলীগ, সিরাজুল ইসলাম কবির প্রধান, আমিনুল ইসলাম বিএসসি বিএড এমএ, আব্দুস সালাম বিএসসি বিএড, আওয়ামী লীগ নেতা জমির আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা হাসমত আলী প্রধান, সাইফুল ইসলাম এমএ, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাদল, জসীমউদ্দীন এমবিএস, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মিনহাজ উদ্দিন, যুবলীগ নেতা মাসুদ ফরাজি, বঙ্গবন্ধু বঙ্গতাজ পরিষদের সহ-সভাপতি আলীরাজ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জসিম উদ্দিন শান্ত ও দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আধুনিক ও মানবিক এবং মাদক মুক্ত উপশহর গড়ার লক্ষ্যে, সন্ত্রাস ও মাদক কে না বলি মানবিক উপশহর গড়ি। মাদককে না বলুন শান্তিপূর্ণ শ্রীপুর গড়ুন। গুজবে কান দিবেন না আইন হাতে তুলে নিবেন না। এই স্লোগান কে নিয়েগাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ কাজ করে যাচ্ছেন। তাই শ্রীপুরের অগ্রগতি বজায় রাখার জন্য সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।2 Attachments
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
গাজীপুরের কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments